দক্ষিনদিনাজপুর

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ৬ নং চন্ডীপুর এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেওয়াল লিখন মোছার পাশাপাশি বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলারও অভিযোগও উঠেছে বলে খবর। 

        এবিষয়ে বিজেপি যুব সভাপতি অভিষেক সেনগুপ্ত অভিযোগ করে বলেন, দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ৬ নং চণ্ডীপুর অঞ্চলে মদনাহার সংসদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ করেছিল বলে জানা যায়। কিন্তু এদিন সকাল থেকে তাদের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের অনুমান রাতের অন্ধকারে এই ধরনের অমানবিক কাজ করা হয়েছে। রাজ্যের তৃণমূল শাসক দল বিরোধীদের এই ভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, যাকে ধিক্কার জানাচ্ছে বিজেপি।  

        বিজেপির এই সকল অভিযোগের জবাবে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর রায় বলেন, এমন ঘটনা খুব নিন্দনীয়। যারা করেছে তারা সমাজে হিংসা ছড়াচ্ছে। তবে এটাও দেখতে হবে যে দেওয়াল লিখন গুলি মছা হয়েছে তা অনুমতি নিয়ে কি না। তবে সম্পূর্ণ ঘটনাটি সংবাদ মাধ্যমের উপর ছেড়ে দেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/CMF7BXlEWM0